ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা

khurshed | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ০৪:৪২:৪৮ পিএম

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরের জন্য হবে নির্বাচন, কিন্তু গণভোট শত বছরের জন্য।

গণভোটের মাধ্যমে বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। নতুন বাংলাদেশ ভিতটা এর মাধ্যমে গড়তে তুলতে পারি। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্ভুদ্ধ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তফসিলের পর কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে। ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন ‘হ্যাঁ’-তে ভোট দেবেন নাকি ‘না’-তে ভোট দেবেন। আগের একাধিক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে নির্বাচন নয় প্রতারণা হয়েছে। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়। বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।
এ সময় ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

 

 

আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad