ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৬:১৯:৫৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী দীপিকা পাডুকোনকে একসঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখার সম্ভাবনা আছে। এই তথ্য পাওয়ার পর বলিউডের সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ যেন তুঙ্গে। দর্শকরা দীপিকার নতুন নতুন চমকপ্রদ অবদান নিয়ে প্রায়ই মুগ্ধ হন, আর এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’-এর কেন্দ্রীয় নারী চরিত্রে দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে। যদি এই গুঞ্জন সত্যি হয় এবং তিনি ভিকির সঙ্গে  কাজ করেন, তাহলে এটি হবে ভিকি ও দীপিকার প্রথম যুগলবন্দি। ভক্তদের মধ্যে উত্তেজনা শীর্ষে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই দুই তারকাকে বড় পর্দায় একসঙ্গে দেখবেন।

তবে ‘মহাবতার’-কে কেন্দ্র করে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বলিউডে এখন একটাই প্রশ্ন — এই পৌরাণিক কাহিনি ভিত্তিক ছবিতে কি সত্যিই ভিকি ও দীপিকা প্রথমবার জুটি বাঁধবেন?

 

 

আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad