ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য-ব্রোঞ্জ

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৭:০২:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : সপ্তম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম (একবারে সকল গুটি ফেলে দেওয়া) করেন।

স্বাগতিক মালদ্বীপ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, আরব আমিরাত, সার্বিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৭ দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চলমান বিশ্বকাপে ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ক্যারম ফেডারেশনের সভাপতি এহতেশামুল হক (তুহিন) অংশ নেন।

ক্যারম ঘরোয়া কিংবা গ্রামীণ সমাজে বেশ জনপ্রিয় খেলা। তবে জাতীয় প্রতিযোগিতায় তেমন আলোড়ন তোলে না। বিশ্বকাপ ক্যারমে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করে। এর আগেও পদক পেয়েছে তারা। 

 

 

আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad