ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নারীদের নিয়ে বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

Mohon | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০৭:৩৫:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০১২ সাল থেকে ছেলে ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার নারী ক্রিকেটারদের নিয়েও বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। আজ রোববার হোটেল রেডিসনে বিপিএলের নিলাম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্যে নারীদের নিয়ে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

এমন প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। সবাইকে স্বাগত জানিয়ে আমিনুল আশা প্রকাশ করেন, এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো আগামী ৫ বছরও থাকবে। ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের জন্যও বিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজ নিজ বিভাগে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন আমিনুল। তিন ভেন্যুতেই দর্শকদের আকৃষ্ট করতে জার্সি উপহার দেওয়ার পরামর্শও দিয়েছেন। এবার যেন বিপিএল স্বচ্ছ হয়, সেই অনুরোধ জানিয়েছেন আমিনুল।

 

কুইক টি ভি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সন্ধা ৭:৩৫

▎সর্বশেষ

ad