ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আপনারা অনেকে ভাবেন, আমি দলে থাকার যোগ্যও নই: তাওহিদ হৃদয়

khurshed | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ - ০১:১৬:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারসেরা ৮৩ রানের ইনিংস খেললেন তাওহিদ হৃদয়। তবে সেটা দলের হারের ব্যবধানই কমিয়েছে, দলকে জেতাতে পারেনি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৩৯ রানের বিশাল ব্যবধানে। 

আইরিশদের বিপক্ষে ১৮৩ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৫ রান তুলতেই হারায় ৩ উইকেট। চতুর্থ ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসতে হয় হৃদয়কে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপেও পড়তে হয়েছে তাকে। পাকিস্তান ম্যাচে তিন নম্বরে নেমে তিনি আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। তবে এবার ইনিংস গড়ার বিস্তর সময় পেয়ে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসটা।

বিপিএলেও তিনি ওপরের দিকেই ব্যাট করেন। জাতীয় দলেও এই সুযোগটা চান কি না, সে প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘আমার কাছে তো এরকম মনে হয়নি (ওপরের দিকে ব্যাট করতে হবে)। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা নয়। যেহেতু এটা দলীয় খেলা, এই মুহূর্তে ওপরের দিকে খেলার মতো আসলে কোনো জায়গা আমার নেই। আপনারা অনেকে হয়তো ভাবেন, আমি দলে থাকার মতোও নই। তো ভাই, আমি যেখানে আছি, ভালো আছি।’

ওপরের দিকে যারা ব্যাট করেন, তারাও বেশ ভালোই করছেন, অভিমত হৃদয়ের। তিনি বলেন, ‘(ওপরে) যারা আছে, ওরা অনেক ভালো টাচে আছে। সবাই খুব ভালো শেইপে আছে। পারফর্মও করছে, যদি আপনারা ভালোভাবে দেখেন। দিনশেষে, এত আফসোসের কিছু নাই। এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই, যতটুকু অবদান রাখতে পারি দলের জন্য।’

এশিয়া কাপে দলের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়েছে প্রায় প্রতি ম্যাচেই। এরপরও দৃশ্যটা বদলায়নি। তবে দলের উন্নতির জন্য শুধু মিডল অর্ডার নয়, সব জায়গায় উন্নতি প্রয়োজন, জানালেন হৃদয়। তিনি বলেন, ‘শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করব।’

 

 

খোরশেদ/২৮ নভেম্বর ২০২৫,/দুপুর ১:১৪

▎সর্বশেষ

ad