ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক

Anima Rakhi | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ১০:১৮:৪২ পিএম

ডেস্ক নিউজ : ফুটবল অনেকেরই অত্যন্ত প্রিয় খেলা। প্রিয় দল বা খেলোয়াড়কে দেখতে বা ম্যাচ উপভোগ করতে দূর-দূরান্তরে ছুটে চলেন কেউ কেউ। দেশের গ্রাম-গঞ্জেও এমন দেখা মেলে। তবে এবার মাঠে বসে খেলা দেখার জায়গা না পেয়ে খেজুর গাছে ওঠার ঘটনা দেখা গেল। 

নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে ঘটেছে এমন ঘটনা। ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন ওই দর্শক। মাঠের পাশে থাকা একটি খেজুর গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।

রবিবার বিকেলে স্থানীয় দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে খেলা দেখলেও, ওই দর্শক খেজুর গাছে উঠে ভিন্নধর্মী উপায়ে খেলা দেখেন।

ওই দর্শকের পরিচয় জানা গেছে, তিনি তাড়াশ উপজেলার বিনোদপুর এলাকার আশকানের ছেলে মাসুদ (৩৩)।

এ সময় মাঠে উপস্থিত দর্শকরা হাস্যরসের সৃষ্টি করেন এবং অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রীতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক ফারুক হোসেন ও শাকিল জানান, এলাকাটিতে ফুটবল খেলাকে ঘিরে তরুণ, যুবক ও মুরব্বিদের উচ্ছ্বাস বরাবরই চোখে পড়ার মতো। তবে খেজুর গাছে উঠে খেলা দেখা এবারই প্রথম দেখা গেলো।

একজন দর্শক হাসতে হাসতে বলেন, খেলার প্রতি এমন ভালোবাসা দেখলে মনটা ভালো হয়ে যায়, যদিও একটু ঝুঁকিপূর্ণ কাজ খেজুর গাছের মাথায় ওঠা।

অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৮

▎সর্বশেষ

ad