ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আফগানিস্তানে ভূমিকম্পে ১০ জনের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ - ০৩:২০:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৬০ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার ভোরে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফ শহরের কাছেই ছিল এর উপকেন্দ্র। রাজধানী কাবুলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক নীল মসজিদের (ব্লু মসজিদ) একটি অংশ ধসে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে ব্যস্ত স্থানীয়রা। 

মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও এক বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে।

অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:২০

▎সর্বশেষ

ad