ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মীনা কুমারী চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৪:১৭:০২ পিএম

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই বলিউড পাড়ায় আলোচনা চলছে মীনা কুমারীর বায়োপিক নির্মাণ নিয়ে। কে হবেন বড়পর্দার এ ট্র্যাজেডি কুইন? যদিও এর মধ্যেই কয়েকজন অভিনেত্রীর নাম শোনা  গেছে। কখনো অভিনেত্রী কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার কখনো তৃপ্তি দিমরির নাম।

তবে সম্পর্কটি শেষ পর্যন্ত সুখের হয়নি। কামাল আমরোহি ও মীনা কুমারীর এই বেদনাবিধুর সম্পর্ক বায়োপিকটির মূল বিষয়। জানা গেছে, আমরোহি পরিবারই উদ্যোগ নিয়ে সিনেমাটি তৈরি করছে। বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে ‘কামাল অউর মীনা’ সিনেমাটি। নির্মাতাদের দাবি, বলিউডের ইতিহাসে অন্যতম বড় আয়োজনের বায়োপিক হতে চলেছে এটি। নির্মাতারা মনে করছেন, মীনা কুমারীর চরিত্রটির জন্য যে আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ দরকার, তা রয়েছে অভিনেত্রী কিয়ারা আদভানির মধ্যে। 

তাদের বিশ্বাস, মীনার চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই। ‘কামাল অউর মীনা’ হতে চলেছে কিয়ারা অভিনীত প্রথম বায়োপিক সিনেমা। অভিনেত্রী মা হওয়ার পর এ প্রজেক্ট দিয়েই ক্যামেরার সামনে আবার ফিরবেন। এতে অভিনয়ের জন্য উর্দু শিখবেন কিয়ারা আদভানি। ‘কামাল অউর মীনা’ সিনেমার মীনা কুমারীর চরিত্রটি কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। কারণ এ চরিত্রে কিয়ারাকে এমন এক নারীকে ফুটিয়ে তুলতে হবে, যার জীবনভর দুঃখ, প্রেম, অপমান, যন্ত্রণা আর নিঃসঙ্গতায় মোড়া ছিল। এ চরিত্রে নির্মল বিষণ্নতা তুলে ধরতে পারলেই কিয়ারা হয়ে উঠবেন ‘নতুন ট্র্যাজেডি কুইন’।

ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মীনা কুমারী। দর্শকদের কাছে তিনি এখনো পরিচিত ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে। কারণ দুঃখের দৃশ্যে তার অভিনয় ছিল মনে দাগ কাটার মতো। ‘বৈজু বাওয়া’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজা’সহ ৯০টির বেশি সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হয় এ কিংবদন্তির।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছরের প্রথমার্ধে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২৬ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। মীনা কুমারী আর কামাল আমরোহির সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর বিভেদই এ সিনেমার মূল ভিত্তি। তাই পর্দায় কে হবেন কিয়ারার নায়ক, সেটাই এখন সবচেয়ে আগ্রহের বিষয়।

 

 

খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad