ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ডেঙ্গুতে নয় মাসে মৃত্যু ২০০ জনের

Anima Rakhi | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ১০:১৭:৩০ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের । চলতি বছরের নয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো মোট ২০০ জনের । একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন ডেঙ্গুরোগী।

বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ২৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখ্য,চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে ৬০ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক চার শতাংশ নারী রয়েছে।

অনিমা/ ০১ অক্টোবর ২০২৫, /রাত ১০:১৭

▎সর্বশেষ

ad