ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আরেক হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেপ্তার

Mohon | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ - ০৩:৫৭:১৫ পিএম

অপরাধ নিউজঃ  জুলাই আন্দোলনকেন্দ্রিক আরেক হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় হাদিস মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এসব আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হোসনে মোবারক আসামি আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র চলাকালে ৪ আগস্ট মিরপুর থানাধীন এলাকায় হাদিস মিয়া আন্দোলনে অংশ নেন। ওইদিন তিনি গুলিতে গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৮ মার্চ ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আনিসুল হকের নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.৪৫
▎সর্বশেষ

ad