ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাবেক এমপি পাভেল রিমান্ডে

Mohon | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ - ০২:২২:২৯ পিএম

আইন আদালত নিউজঃ  জুলাই আন্দোলনকেন্দ্রিক নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ-উর-রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন পাভেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সিয়াম আহমেদ সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।মামলা সূত্রে জানা গেছে, আসামিরা গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ২নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায়। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক  টি ভি/রাজ/১৫ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০২.১০

▎সর্বশেষ

ad