ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কুয়েতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

Mohon | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ - ০৩:২৩:৫৪ পিএম

নিউজ ডেক্সঃ  কুয়েতে একসঙ্গে সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর হয়। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি, দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি নাগরিক।

আরব টাইমস ও স্থানীয় দৈনিক আল সেয়াসাহের খবরে বলা হয়, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা ও মাদক পাচারের গুরুতর অভিযোগ ছিল। কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল জাতারি ও আহমেদ আল জালালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও এদিন ফাঁসিতে ঝুলানো হয়। অন্যদিকে, দুই ইরানি নাগরিককে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাজাপ্রাপ্ত এক আসামির আত্মীয়রা রক্তক্ষতিপূরণ বা ব্লাড মানি হিসেবে প্রায় ২০ লাখ কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা হয়।

এ ছাড়া একজন দণ্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভুক্তভোগী পরিবারের ক্ষমার কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই দণ্ড কার্যকর করা হবে না বলে জানায় কুয়েতি কর্তৃপক্ষ। তবে মানবিক কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।কর্তৃপক্ষের দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রতিটি মামলার আইনি পর্যালোচনা, আপিল ও রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর পরেই আইন অনুসারে দণ্ড কার্যকর করা হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.১৫

▎সর্বশেষ

ad