ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:২৪:৫৯ পিএম

ডেস্ক নিউজ : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ফাতেমা খাতুন (৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আসামির শয়নকক্ষে রাখা একটি স্টিলের ওয়ারড্রবের নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় ১ লাখ ১০ হাজার ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধার ইয়াবার সংখ্যা ১ লাখ ১০ হাজার ২০০ পিস।

তিনি বলেন, অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, অভিযুক্ত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার নেওয়া হয়েছে। 

 

 

আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২

▎সর্বশেষ

ad