ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২১০ কোটি টাকা

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:১৩:১৯ পিএম

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক সামান্য বাড়লেও বাছাই করা ৩০ কোম্পানির সূচকে নিম্নমুখী ধারা দেখা গেছে। এসময় পর্যন্ত ডিএসই লেনদেনেও ধীরগতি দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় সামান্য কমে ২ হাজার ১৩০ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫২টির। বিপরীতে কমেছে ১৩৪টির। আর ১০১টির দর অপরিবর্তিত ছিল। আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২১০ কোটি ২২ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বুধবার এ সময় পর্যন্ত ২৯৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ প্রথম ঘণ্টায় লেনদেন কমেছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad