ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

Anima Rakhi | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৯:২২:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  :  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু অংশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে।

জানা গেছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৫.৩ মাত্রার এই ভূমিকম্প পেশোয়ার, সোয়াত, মালাকান্ড, সোয়াবি এবং মনসেহরাসহ আশপাশের এলাকায় রেকর্ড করা হয়েছে। এছাড়া এটি গিলগিট বাল্টিস্তানের গাহকুচ শহরকেও কাঁপিয়ে দিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর পাকিস্তানে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে, যার বেশিরভাগেরই উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। এই মাসের শুরুর দিকেও ৫.২ মাত্রার একটি ভূমিকম্প ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশে আঘাত হানে।

পাকিস্তান ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের একটি প্রধান ফল্ট লাইনের ওপর অবস্থিত, যার কারণে ভূমিকম্প এখানে একটি সাধারণ ঘটনা, বিশেষ করে উত্তরাঞ্চলে।

কুইকটিভি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/রাত ৯:২২

▎সর্বশেষ

ad