ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

নামাজে অবহেলা, অলসতার স্বভাব যে কারণে ক্ষতিকর

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ - ০৫:৫৮:১৯ পিএম

ডেস্ক নিউজ : ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন এবং ফরয আমল নামাজ। ঈমানের পরই প্রত্যেকের জন্য নামাজ ফরজ করা হয়েছে। নামাজের প্রতি অবহেলা ও অলসতা প্রদর্শন মুনাফিকের আলামত বলে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে বস্তুতঃ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। (সুরা নিসা, আয়াত : ১৪২)

আয়াতে মুনাফিকদের তিনটি খারাপ গুণ উল্লেখ করা হয়েছে। এক. তারা তাদের নামাজের অলসতা করে। দুই. তারা অন্যকে দেখানোর ইচ্ছা নিয়ে নামাজে দাঁড়ায়। তিন. তারা খুব কমই আল্লাহর জিকির করে। 

পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তায়াল বলেছেন, তারা নামাজে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে, আর অর্থসাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে। (সুরা আত-তাওবা, আয়াত : ৫৪)

আয়শা/১৮ আগস্ট ২০২৫/বিকাল ৫:৫৫
▎সর্বশেষ

ad