ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

কমলো জ্বালানি তেলের দাম..

Mohon | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০১:২৪:৩৫ পিএম

নিউজ ডেক্সঃ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার কিছুটা কমে গেছে। ওপেক প্লাস সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন আবার বাড়ানোর ঘোষণা দেওয়ায় এ দামে পতন ঘটেছে।

সোমবার (৪ আগস্ট) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১৮ সেন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়ায় ৬৯ দশমিক ৪৯ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ১২ সেন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে হয় ৬৭ দশমিক ২১ ডলার। শুক্রবারই উভয় তেলের দাম প্রায় ২ ডলার করে কমেছিল।

রবিবার (৩ আগস্ট) ওপেক প্লাস ঘোষণা দেয়, তারা সেপ্টেম্বর থেকে প্রতিদিন আরও ৫ দশমিক ৪৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। এর মাধ্যমে তারা আগের উৎপাদন কাটছাঁট পুরোপুরি ফিরিয়ে আনছে। এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে তারা মজুত কমে যাওয়া ও বৈশ্বিক অর্থনীতির উন্নতি দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, আগের কাটছাঁটের পাশাপাশি এই বাড়তি উৎপাদন ধাপে ধাপে মোট ২৫ লাখ ব্যারেল বা বিশ্ব চাহিদার প্রায় ২ দশমিক ৪ শতাংশ হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.২৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad