ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শার্শায় রাইটস যশোরের বেনাপোল হাফ-ওয়ে হোমের ত্রিমাসিক তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৬:৩৩:৫৬ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় রাইটস যশোরের বেনাপোল হাফ-ওয়ে হোমের ত্রিমাসিক তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

সভায় উপস্থিত ছিলেন রাইটস এর ডেপুটি ডাইরেক্টর আজহারুল ইসলাম, রাইটস যশোরের কনসালটেন্ট আই ও এম আরিফুজ্জামান, শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধরী, যুবউন্নয়ন অফিসার গোলাম ফারুক, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,শার্শা ওসি তদন্ত শাহ আলম, বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদুজ্জামান, ইমিগ্রেশন অফিসার, বেনাপোল চেকপোষ্ট বি ও পি ক্যাম্পের সুবেদার সেলিম মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের আবুল কালাম আজাদ, রাইটস যশোরের হোম ম্যানেজার মোঃ ইফরুছ আলী, কাউন্সিলর জাওয়াদুল করিমসহ বিভিন্ন গনমাধ্যম কর্মি অংশ নেন।

সভায় বক্তারা বলেন, দেশের সীমান্তবর্তী ঝুঁকিপূর্ন এলাকায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিত করণ এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে কাজ করছে। সংস্থার ভিশন একটি সমাজ গড়ে তোলা, , যেখানে জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ সন্মানের সঙ্গে বসবাস করতে পারবে।

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad