ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আরটিভিতে আসছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৪:৫০:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় আরটিভিতে প্রচার শুরু হচ্ছে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল ধারাবাহিক ‘মোস্তফা’।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি।

এরপর গল্প এগোলে তিনি এক বছরের জন্য বন্দি হবেন। ঠিক ওই কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

মোস্তফা কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে?

মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবে? মোস্তফা কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে? এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিল ড্রামা ‘মোস্তফায়’। ২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি ১ আগস্ট থেকে সপ্তাহে ৭দিন রাত ৯ টায় দেখা যাবে আরটিভির পর্দায়। ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই সিরিজটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

 

 

কুইকটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad