ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৬:২০:৪০ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বলা হয়, ইলেক্ট্রনিকস ডিভাইসের ভরসা নাই। উল্টো কথাও আছে—কোনো কিছুর যত্ন নিলে, তা ভালো ফল দেবেই। তেমনি হাতের প্রিয় ফোনটাও। তবে নানা কারণে স্মার্টফোনে সমস্যা দেখা যায়। অবহেলার কারণে হাত থেকে পড়ে ভেঙে যায়, অসতর্ক থাকার কারণে পানি ঢুকে যায়।

আরও কিছু আছে যা আমরা সহজে জানি না বা বুঝতে পারি না। কিন্তু কিছু কাজ আছে যা করলে আপনার প্রিয় ফোনটি দীর্ঘদিন চালাতে পারবেন। 

পোর্ট পরিষ্কার করুন

টুথপিক দিয়ে ধীরে ধীরে পোর্ট পরিষ্কার করুন। পাশাপাশি ফোনের স্পিকার ও মাইক্রোফোনে জমে থাকা ধুলাবালু একটি শুকনা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিন।

সব আপডেট ইনস্টল করুন

নিয়মিত সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট না করলে মোবাইল ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে। এতে হ্যাকারদের নিরাপদ আশ্রয়স্থল হয়েও উঠতে পারে। তাই মোবাইল ফোন নিয়মিত আপডেট রাখুন।

ভালো কাভার ব্যবহার করুন

মোবাইল ফোন কেনার সঙ্গে একটি ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে ফোনটি দুর্ঘটনাজনিত যেকোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। পরবর্তীকালে বিক্রি করার সময় ফোনের ভালো চেহারা দাম বাড়াতে সাহায্য করবে।

অপ্রয়োজনীয় অ্যাপ ও ছবি বাদ দিন

মোবাইল ফোনে দীর্ঘদিন জমে থাকা পুরোনো অ্যাপ, ভিডিও, ছবি—সবকিছুই ফোনের স্টোরেজ দখল করে রাখে। সে কারণে সেটি ক্রমেই ধীরগতির হয়ে যায়। ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।

সূত্র: সি-নেট

 

 

আয়শা/২৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad