ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবারের মধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ..

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০১:২৫:০৪ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

সোমবারের (২৮ জুলাই) মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রবিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতে এ তথ্য জানান তিনি। আলী রীয়াজ বলেন, আগামীকালই জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐকমত্য কমিশনের। তিনি আরও বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন এই তিনটি বিষয় নিয়ে আজকের আলোচনার মূল ফোকাস নির্ধারণ করা হয়েছে।এছাড়া অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। আলী রীয়াজ বলেন, ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যার মধ্যে কয়েকটিতে নোট অব ডিসেন্টও রয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐকমত্য হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজ আলোচনার প্রস্তাব দেয়া হবে। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি। নাগরিক অধিকার সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে উল্লেখ করেন আলী রীয়াজ। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ০১.২২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad