ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ১২:৪২:৪৩ পিএম

অনলাইন নিউজ

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়ে জীবন রক্ষা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে ভোলা থেকে ঢাকাগামী ‘সম্পদ’ নামক লঞ্চে এ ঘটনা ঘটে। রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৬ জুলাই ভোলার এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ‘সম্পদ’ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টা ৩০ মিনিটে লঞ্চটি গজারিয়া পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি লঞ্চে অবস্থানরত এক সেনা সদস্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে অবহিত করেন। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে পৌঁছে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং হাইস্পিড বোটে করে ঢাকা সদরঘাটে পৌঁছে দেয়। সেখান থেকে প্রাইভেট গাড়িতে করে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগের চেয়ে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানায় কোস্ট গার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জনগণের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময়ই নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ১২.৪০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad