ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে নিম্নচাপ: উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস..

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ১২:৩৭:১৫ পিএম

অনলাইন নিউজ ডেস্ক

সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে, ফলে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে ভারতের স্থলভাগে উঠে এলেও এর প্রভাবে উত্তাল রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান গণমাধ্যমে জানান, উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে নদ-নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে। এতে করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলাগুলোতে নতুন করে বন্যা দেখা দিতে পারে। তিনি বলেন, ‘টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ১২.৩৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad