ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ১২:০৫:৫৯ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে পুষ্টির অভাবও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা বড় বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়। শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার যে ফলাফল হয়েছে, সেটাই আসল ফলাফল। এই বছর জিপিএ-৫ এর সংখ্যা কম হওয়ায়, যারা এটি পেয়েছেন তারা সত্যিই মেধাবী। তাই তাদের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শিক্ষা ব্যবস্থা আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এর ভার আগামী ৩০ থেকে ৪০ বছর বহন করতে হবে।’ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এ বি এম আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন। আয়োজনের শুরুতে জুলাই আন্দোলন ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় স্থানীয় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। উপাচার্য বলেন, ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে আগ্রহী করে তুলতে হবে। এই শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ১২.০৫

▎সর্বশেষ

ad