ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বন্ধ করা হলো ১১ হাজার ইউটিউব চ্যানেল, নেপথ্যে কী

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৬:৫৭:২৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে, বন্ধ করে দেয়া চ্যানেলের মধ্যে চীনেরই ৭ হাজার ৭০০টি এবং রাশিয়ার মদদপুষ্ট ২ হাজার ২০০টি।  বিশ্বের সব ইউটিউব চ্যানেলের ওপর নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব, ৪টি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও ১টি ব্লগ বন্ধ করে দিয়েছিল।

প্রতিবেদনে জানা যায়, চ্যানেলগুলো মূলত চীনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিন্দা করত। অন্যদিকে রাশিয়ার চ্যানেলগুলোর কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনায় রাশিয়ার হয়ে সাফাই দেয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর হয়েও কথা বলত এসব চ্যানেল।

বাকি চ্যানেলগুলোর বিরুদ্ধে ইরান, আজারবাইজান, তুরস্ক, ইসরাইল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। গুগল বলছে, চ্যানেলগুলোর কাজ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। এ কারণেই এগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad