ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘নুরুল ইসলাম ছিলেন শিল্প স্থাপনের দক্ষ‍্য কারিগর’

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৫ - ০৪:৩৩:৫৩ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহের মুক্তাগাছায় যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, পবিত্র কুরআন খতম ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) উপজেলার খেরুয়াজানী ইউপির ভিটিবাড়ী কওমী দারুল উলূম মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ভিটিবাড়ী কওমী দারুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা আমিরুল ইসলাম জমীরী বলেন, ‘যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন শিল্প উদ্যোক্তাদের মাঝে অন্যতম। তিনি হলেন শিল্প স্থাপনের দক্ষ‍্য কারিগর এবং কর্মসংস্থান সৃষ্টিকারী। যার অবদানে বাংলাদেশের মিডিয়া জগতে যুগান্তর ও যমুনা টেলিভিশন দেশের কোটি কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। ’

আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম জমীরী। এ সময় স্বজন উপদেষ্টা সোহেল রানা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বজলুর রশীদসহ স্বজন সদস্য রাসেল মিয়া, রুবেল মিয়া,হাফেজ জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad