ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজার রোমান্স

Ayesha Siddika | আপডেট: ২৪ জুন ২০২৫ - ০৪:০৩:১১ পিএম

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে এখনো চলছে মধুচন্দ্রিমা। বিয়ের পর থেকেই তাদের একের পর এক বিদেশ ভ্রমণ কার্যত বারবার হানিমুনের কথাই স্মরণ করিয়ে দেয়।

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এ জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ, আবার কখনো ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দূরে কোথাও—হানিমুনে। তাদের এ ভালোবাসা এক অর্থে যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যেন এ ভালোবাসা ফুরাবার নয়। আর তাদের এ ভালোবাসা কতটা গভীরে তা তার ভক্ত-অনুরাগীদের বুঝতেও বাকি নেই।

বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাদের ঘুরে বেড়ানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন তাহসানপত্নী রোজা আহমেদ। সেই ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সুইমিংপুলে তাদের আদুরে মুহূর্ত, যেন বারবার মনে করিয়ে দেয় মধুচন্দ্রিমায় ডুবে থাকা একজোড়া কপোত-কপোতী। 

তাহসানের বাহুতে স্ত্রী রোজা—যেন ভালোবাসায় বন্দি। তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি শেয়ার করে নিয়েছেন রোজা আহমেদ। তাদের রিসোর্টের কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও শেয়ার করে নিয়েছেন তাহসানপত্নী। এককথায় সবকিছুতেই তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ভালোবাসার পরশ।

ছবির ক্যাপশনে রোজা লিখেছেন— প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সঙ্গে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা, যা পুরোপুরি আমাদের। তাহসানের অতীতের সব বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। তার আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন।

তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে সুখের হাওয়া। এমনই মত ভক্ত-অনুরাগী আর নেটিজেনদের। তাদের একটাই কথা— রোজাই যেন তাহসানের জীবনের সেই ‘চাঁদের আলো’। এক নেটিজেন লিখেছেন— জীবনটা উপভোগ করে গেলেন আপনারা। আরেক নেটিজেন লিখেছেন—নজর না লাগুক এ জুটির।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৫, /বিকাল ৪:০২

▎সর্বশেষ

ad