ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দেশের আকাশে চাঁদের দেখা মিলেছে, ঈদ ৭ জুন

Ayesha Siddika | আপডেট: ২৯ মে ২০২৫ - ১২:২১:৫৯ এএম

ডেস্ক নিউজ : দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৭ জুন (১০ জিলহজ) বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে।

বুধবার (২৮ মে) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বুধবার সন্ধ্যার পর কুড়িগ্রামের আকাশে চাঁদের দেখা পাওয়া যায়।

দেশের আট জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ (৭ জুন) ঈদুল আজহা পালন করা হবে।

অন্যদিকে, দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদিতে গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। প্রসঙ্গত, আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর।

এছাড়াও বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। তবে মালেয়শিয়ায় ঈদ উদযাপিত হবে ৭ জুন। পাকিস্তানেও একইদিনে ঈদুল আজহা পালন করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ১২:২০

▎সর্বশেষ

ad