ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাঙামাটির লংগদু’য় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৫ - ০৬:২১:৩৯ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার ( ১৪মে) দুপুর ১২ টার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তানজিনার। তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

পরিবার সূত্রে জানাযায়,  প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সে। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২১

▎সর্বশেষ

ad