ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার-২

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৫ - ০৬:২০:৫২ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ও মথুরাপুর ইউনিয়নের পৃথক দু’টি স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া এলাকার গফুর সরকারের ছেলে আখতারুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। আখতারুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

অপরদিকে, মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে উত্তম আলীর ছেলে বিপুল হোসেন (২৬) কে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি থেকে ১৩২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিপুলের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে। অস্ত্র ও মাদকসহ দু’জন গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad