ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

Ayesha Siddika | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ - ০৫:৪০:১৬ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী-এমপিরা। তাদের বিরুদ্ধে রয়েছে গণহত্যা ও দুর্নীতির মতো নানা অভিযোগ।

লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে ২০ এপ্রিল সন্ধ‍্যায় যোগ দেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিব।

বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া মন্ত্রীরা বেশ হাসিখুশি ছিলেন। তারা বিয়েতে আগত নেতা-কর্মীদের সাথে কথা বলেন, অনেকের সাথে ছবি তুলেছেন। এর আগে হাসান মাহমুদ, আব্দুর রহমান, শফিকুর রহমান কফির আড্ডায় বসা ছবি ভাইরাল হয়েছিলো ।

 

 

কিউটিভি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad