ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা

Anima Rakhi | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ - ১০:০৭:১৯ পিএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তবে বিচ্ছেদ বেশ তিক্ততাই ছিল। তবে ক্যাটরিনা নাকি আগেই বুঝতে পেরেছিলেন, রণবীর তাকে আসলে ভালোবাসেন না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেত্রে প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী। সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি। তিনি জানিয়েছিলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরেও তার মনে প্রশ্ন থেকে যেত, ‘আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন?’

ক্যাটরিনা বলেছিলেন, ‘আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়, আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।’

রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেই ভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনার কথায়, ‘ও নিজের মনকেই ভালো করে চেনে না হয়তো। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? একদিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এই ভাবনার ভয় আমার উপর জেঁকে বসেছিল।’

ক্যাটরিনা জানিয়েছিলেন, তিনি রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চান। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, ‘আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চাই। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চাই। বিয়ে করার অন্যতম কারণ হলো পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।’

কিউটিভি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/রাত ১০:০৭

▎সর্বশেষ

ad