ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল অস্ট্রেলিয়া

Anima Rakhi | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৪৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের রমজান শুরুর ঘোষণ দিয়েছে অস্ট্রেলিয়া। জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। ফলে সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।

আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। এর অর্থ হলো, সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল সেই সব ইমাম এবং আলেমদের মতামতকে স্বীকার, বুঝতে এবং সম্মান করে যারা ভিন্ন মত পোষণ করতে পারেন। বিবৃতিতে সব মুসলিমকে অনুরোধ করা হয় এই বিষয়ে ভিন্ন মতামতকে সম্মান করতে এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে তাদের সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করতে।

কিউটিভি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৮

▎সর্বশেষ

ad