ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শহীদ সেলিমের অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে জামায়াতে ইসলাম

Ayesha Siddika | আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:৫৪:০৬ পিএম

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমি আক্তারের খোঁজ নিতে তার বাড়িতে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি এ শহীদ পরিবারের পাশে সবসময় থাকা ও সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন শেষে বিকেলে শহরের কৃষ্ণকাঠিস্থ শহীদ সেলিম তালুকদারের শ্বশুরালয়ে গিয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুমির সঙ্গে কথা বলেন ও শারীরিক অবস্থার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

এ সময় প্রাথমিকভাবে সুমিকে ১০ হাজার টাকা উপহার দেন এবং সুমির অভিভাবক বাবা মতিউর রহমান চুন্নু ও বড় ভাই নাহিদুল ইসলামের সঙ্গেও কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ছাত্র-আন্দোলনে শহীদ হওয়া প্রতিটি পরিবারই আমাদের পরিবার। আমরা সব সময় শহীদ পরিবারের পাশে আছি এবং থাকব। তাদের সর্বাত্মক সহযোগিতা করব। তাদের কারণেই আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি।  

জামায়াতে ইসলামীর নায়েবে আমিরে সঙ্গে আরও ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. হাফিজুর রহমান, ঝালকাঠি- ২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে জামায়াতের মনোয়নপ্রাপ্ত শেখ নেয়ামুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই ও জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. সায়েমসহ জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।  

পরে সুমির সুস্থতা ও শহীদ সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, নলছিটির শহীদ সেলিম তালুকদার স্ত্রীকে এক মাসের অন্তঃসত্ত্বা রেখে যান। এখন তিনি প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা। সুমি তার বাবার বাড়িতেই থাকছেন।

 

কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫২

▎সর্বশেষ

ad