
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জন্মগত পঙ্গু-প্রতিবন্ধী রাকিব হোসেনকে (১৫) হুইল চেয়ার দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে এ হুইল চেয়ার দেওয়া হয়। রাকিব হোসেন উপজেলার সদর চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের রাসেল হোসেনের ছেলে।
সংগঠনটির সভাপতি প্রবাসী বখতিয়ার হোসেন জানান, জন্মগত পঙ্গু’প্রতিবন্ধী রাকিব হোসেনের বিষয়টি জানতে পারি যে জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকে সে। তার পরিবারের একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা নেই। পরে সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হয়।
পরে তার চলাফেরার সুবিধার্থে (আর্স বাংলাদেশ) এর আর্থিক ও সাংবাদিক এম এ রহিমের সার্বক সহযোগিতায় একটি হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৮






