
বিনোদন ডেস্ক : ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে থামছে না আলোচনা। আর এতে নেটিজেনদের পাশাপাশি সেলিব্রিটিরাও তার মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। চোখের পলকে হারাচ্ছেন অনুসারীদেরও। কারণ, সেই শো-এ নিজের হাস্যরস দেখাতে গিয়ে এক প্রতিযোগীর বাবা-মায়ের গোপন মুহূর্ত প্রসঙ্গে মন্তব্য করে বসেন ইউটিউবার রণবীর।
এতেই খানিক বিরক্ত হন প্রিয়াংকা। ধমকের সুরে অভিনেত্রী বলেন, ‘তুমি কি বলতে চাইছো আমি খ্যাতি পেয়েছি বলে ভাইয়ের বিয়েতে নাচব না! পরিবার সবার আগে। খ্যাতিটা আমার কাজের অংশ। আমি কাজ করি জীবনে বেঁচে থাকার জন্য। আর তার সঙ্গে হাত ধরাধরি করে আসে নাম-যশ। টিভি পর্দায় কিংবা বিলবোর্ডে যতই তোমার মুখ থাকুক না কেন, এগুলো ছাড়াও বেশ কিছু মানুষ রয়েছেন জীবনে সেটা ভুললে চলবে না।’
প্রিয়াংকা নিজে পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভালোবাসেন। সম্প্রতি ভাইয়ের বিয়েতে শ্বশুর, শাশুড়ি-সহ উপস্থিত হয়েছিলেন। আবার কখনও ভ্রাতৃবধূর পোশাক ঠিক করতে দেখা গেছে তাকে। আবার কখনও দেখা গেছে বরযাত্রীদের সঙ্গে নাচতে— এক কথায় প্রিয়াংকা যেন আর সাধারণদের মতোই বাড়ির মেয়ে।
কিউটিভি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৪






