ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আশুলিয়ায় নারীসহ আটক-৩; ১২’শ পিস ইয়াবা উদ্ধার 

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৪১:১০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২২)। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। আটক তিনজনই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। পরে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১ হাজার ২’শ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad