শার্শায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সাসিক সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:১৫:২০ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশামনের উদ্যেগে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির এ সাসিক সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ) মোঃ শওকত মেহেদী সেতু, শার্শা থানা অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর জেলা সাবেক আমির আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, জামায়াতের শার্শা উপজেলা সভাপতি অধ্যাপক মাওঃ ফারুক হাসান,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন,বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ইউছুপ আলী, শার্শা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ শার্শা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন।

উক্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সাসিক সভায় রাজনৈতীক দলের নেতারা মাদক, সন্ত্রাস, চাঁদাকাজি, গ্রাম্য সালিশের মাধ্যমে অন্যায় অবিচার, নাভারন বাজারে স্প্রিট ব্রেকার স্থাপন, নাভারন, শার্শা ও বেনাপোল বাজার ফুটপাত দখল মুক্ত করন, মহা সড়কে ইজিবাইক,জে এস এ সহ অবৈধ্য যান চলাচল বন্ধ করা, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারদের কাছে থাকা অবৈধ্য অস্ত্র উদ্ধার, শার্শা ও বেনাপোলে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্রধারী আওয়ামীলীগ ও যুবলীগ ক্যাডারদের কাছে থাকা অস্ত্র উদ্ধার ও তাদের গ্রেফতার বিষয়ে ও পালিয়ে থাকা একাধিক অপরাধের সাথে জড়িত পালিয়ে থাকা সব নেতাসহ বিনা ভোটের নির্বাচিত শার্শার চেয়ারম্যান কবির উদ্দিন তোতা কে গ্রেফতার করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad