ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

চৌগাছয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৩৯:৫৯ পিএম

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে উপজেলার সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠেসংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  অনিন্দ্য ইসলাম অমিত।


সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বারস অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজাআওলিয়ার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাড. আলীবুদ্দি খান, পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান লাল, পৌর বিএনপি নেতা বিএম হাফিজুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১১ নং সুকপুকুরিয়া ইউনিয়ন বনাম ২ নং পাশাপোল ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়।

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad