ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কুরআনে বর্ণিত রোগ মুক্তির ৬ দোয়া

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৮:৩৮:১২ পিএম

ডেস্ক নিউজ : মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন মানব জাতির কল্যাণে, সর্ব প্রয়োজনে। মানুষের জীবনে এমন কিছুই হবে না, যা কুরআনে নেই, এমন কিছুই ঘটবে না, যার উল্লেখ কুরআনে আসেনি।

এ পবিত্র কুরআনে এমন কিছু আয়াত ও বাণী রয়েছে- যা মানুষের রোগমুক্তি বা শিফা হিসাবেও কাজ করে। তাই মানুষের জন্য কল্যাণকর হবে কুরআনের ওইসব আয়াত দিয়ে মহান আল্লাহর কাছে রোগমুক্তির প্রার্থনা করা, আস্থা ও বিশ্বাসের সঙ্গে তার ওপর আমল করা।

বিসমিল্লাহসহ কুরআনের প্রথম সূরা ‘ফাতিহা’ (আলহামদুলিল্লাহ) পাঠ করা রোগমুক্তির সবচেয়ে উপকারী আমল। তা ছাড়া কুরআনে আরও এমন কিছু আয়াত উল্লেখ রয়েছে-যেগুলো রোগমুক্তির আমল হিসাবে গণ্য করা হয়।

আয়াতগুলো হচ্ছে:

১. সুরা তাওবার ১৪ নং আয়াত,

وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِينَ

উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন।

অর্থ: এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।

২. সুরা ইউনূসের ৫৭ নং আয়াত, 

وَشِفَاۤءࣱ لِّمَا فِی ٱلصُّدُورِ وَهُدࣰى وَّرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِینَ

উচ্চারণ: ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন।

অর্থ: এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

৩. ছুরা নাহলের ৬৯ নং আয়াত, 

یَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابࣱ مُّخۡتَلِفٌ أَلۡوَا⁠نُهُ فِیهِ شِفَاۤءࣱ لِّلنَّاسِ

উচ্চারণ: ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।

অর্থ: তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

৪. সুরা বনী ইস্রাঈলের ৮২ নং আয়াত, 

وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَاۤءࣱ وَّرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِینَ

উচ্চারণ: ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুল লিলমু’মিনি-ন।

অর্থ: আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।

৫. সুরা আশ্-শোয়ারার ৮০ নং আয়াত, 

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

উচ্চারণ: ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।

অর্থ: এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন)

৬. সুরা হা-মীম এর ৪৪ নং আয়াত 

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَّشِفَاءٌ

উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।

অর্থ: (বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার)

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad