ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

সাইফকে কুপিয়েছে কে, তদন্তে বেরিয়ে এলো হামলাকারীর ছবি

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৮:০৬:৫৭ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, সাইফের বাড়ির এক পরিচারিকার সঙ্গে হামলাকারীর সম্পৃক্ততা রয়েছে। বাড়িতে প্রবেশ করে সাইফকে এলাপাতাড়ি ছয়বার ছুরিকাঘাত করেন হামলাকারী।

 
এ ঘটানার সময় খান পরিবারের সদস্যদের একজন পুলিশকে খবর দেন। অন্যরা হামলাকারীকে অনেক কষ্টে ধরে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। কিন্তু তালাবদ্ধ অবস্থাতেই পালিয়ে যান ওই দুর্বৃত্ত।
 
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটার পর পুলিশকে জানানো হলে ভারতীয় আইন অনুযায়ী মুম্বাই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অজামিনযোগ্য এফআইআর নথিভুক্ত করেন।
 
স্থানীয় পুলিশের পাশাপাশি মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ এ হামলার দ্রুত তদন্ত শুরু করে। বাড়ির তিন পরিচারিকাকে জিজ্ঞাসাবাদসহ পরীক্ষা করা হয় সিসিটিভি ফুটেজ। আর সেখানেই তদন্তকারীর চোখে পড়ে এক সন্দেহভাজন হামলাকারীকে।

সিসিটিভি ফুটেজে ছয়তলায় সন্দেহভাজন দুর্বৃত্তকারী। ছবি: সংগৃহীত

 

মুম্বাই পুলিশ বলছে, সাইফের বাড়ির ছয়তলাতে সর্বশেষ ওই অভিযুক্তকে দেখা যায়। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে।
 
রাত ২টায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এরপর হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।
 
সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অভিনেতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad