ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৪:২৯:৫৮ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪পরিবারের মাঝে গরু,ছাগল, ভ্যানগাড়িসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সদস্য শাহাদাত হোসেন সোহরাওয়ার্দী। এ সময় ছাগল ২০টি, সেলাইমেশিন ২টি, গরু ২টি, ডেউটিন ৯ বান, ভ্যানগাড়ি ১টি, নগদ ৩০ হাজার টাকা ও মুরগির বাচ্চা ১০০টি বিতরণ করা হয়।

উল্লেখ্য,ফাউন্ডেশনের সাথে একসাথে ভাল বিনোদন, ভাল আশা এবং একটি ভাল ভবিষ্যত স্লোগানে জাপান প্রবাসী বাংলাদেশীদের এবং জাপানিজদের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার্ড সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন জাপান। বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের উদ্দেশ্য হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও জাপানের জনগণকে অর্থনৈতিক ও শারীরিক সহায়তা প্রদান করা এবং উভয় দেশের সীমানা ও ক্ষেত্র অতিক্রম করে বিভিন্ন কোণ থেকে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে অবদান রাখা।

বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করা এবং দৈনন্দিন জীবন, কল্যাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, পরিবেশ, দুর্যোগ,কৃষি,পশুপালন, ছোট ব্যবসার পুঁজি দান, এবং অর্থনীতির মতো ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে উভয় দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা এবং সাহায্য সহযোগিতা করা।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad