ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তার ওপর মেসি-নেইমার ভর করল নাকি, প্রশ্ন বার্সা তারকার

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৩:৫৮:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি প্রায় দুই দশক ধরে বার্সেলোনাকে দিয়ে গেছেন। বনে গেছেন ক্লাবটির তো বটেই, ইতিহাসেরই অন্যতম সেরা। নেইমার সে উচ্চতায় না পৌঁছুতে পারলেও বার্সা সমর্থকদের মনে দাগ কেটে গেছেন বেশ। তবে সাম্প্রতিককালে এমন একজন খেলছেন বার্সার লাল নীল জার্সি গায়ে চড়িয়ে, যাকে দেখে মেসি আর নেইমার দু’জনের মিশেল। কথাটা রাখঢাক না রেখেই বলে ফেলেছেন দলটির সাবেক তারকা জেরার্ড দেলোফেউ।

দেলোফেউ বার্সার মূল দলের হয়ে অভিষিক্ত হয়েছিলেন ২০১০ সালে। তবে মাঝে এভারটন, সেভিয়া, এসি মিলানে ধারে খেলে এসে তিনি নিয়মিত হয়েছিলেন ২০১৭-১৮ মৌসুমে। এরপরও অবশ্য খুব বেশি সময় খেলতে পারেননি। তবে যেটুকু সময় খেলেছেন, মেসিকে দেখেছেন খুব কাছে থেকে। তিনি যখন ধারে খেলেছেন ক্লাবে ক্লাবে, তখন বার্সেলোনায় দেখেছেন নেইমারকে। তাই তাদের খেলার ধরন সম্পর্কেও দারুণ জানাশোনা আছে তার।
মেসির সঙ্গে দেলোফেউ/সংগৃহীত

সেই তাকে মেসি-নেইমারের কথা মনে করিয়ে দিয়েছেন লামিন ইয়ামাল। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে তিনি করেছেন এক গোল, সঙ্গে জোড়া গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। তবে পুরো ম্যাচে যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে সাবেক বার্সা তারকার মনে হয়েছে, ইয়ামাল যেন একের ভেতর দুই!

ইয়ামালের এমন পারফর্ম্যান্সের রাতে বার্সেলোনা বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। এরপর সতীর্থ গাভি থেকে শুরু করে কোচ হানসি ফ্লিক সবাই ভূয়সী প্রশংসা করেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ডের। এরপর দেলোফেউও যোগ দিলেন তাদেরই দলে। 

লামিন ইয়ামাল/সংগৃহীত

ম্যাচ শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসে জানালেন নিজের মত। লিখলেন, ‘সে কি মেসি আর নেইমারের মিশেল নাকি?’ এসব প্রশংসার আগে আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছেন ইয়ামাল। ২০২৪ সালে তিনি স্পেনকে জিতিয়েছেন ইউরো ২০২৪, তাতে তিনি জিতেছেন গোল্ডেন বয় পুরস্কার।

চলতি মৌসুমেও তিনি ধারাটা ধরে রেখেছেন ভালোভাবেই। করেছেন ৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৪ ম্যাচে। ফিট থাকলে মৌসুম শেষ হতে হতে আরও ২৪টা ম্যাচ অন্তত খেলার সুযোগ পাবেনই। ম্যাচের মতো গোল অ্যাসিস্টের সংখ্যাটাও কি দ্বিগুণ করতে পারবেন ইয়ামাল? সে প্রশ্নের জবাব সময় হলেই মিলবে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad