ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০২:৩৭:০৯ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হর্কাস মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ ও ফয়জুল জাহান জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাই স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী,পুলিশ রয়েছে।    

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচটি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের আরো কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad