ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

চাঁদপুরে বাসের ধাক্কায় ছেলে নিহত, বাবা-মাসহ আহত পাঁচ

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ০২:২৯:২৫ পিএম

ডেস্ক নিউজ : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে আইদি পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মো. তাহিম হাসান ফাহিম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন  অটোরিকশার চালক ও নিহত ফাহিমের বাবা-মাসহ পাঁচজন। নিহত ফাহিম এবং আহতরা জেলার হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের পরিবারের সদস্য।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কুমারডুগি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা ও সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) ও তার স্ত্রী সামিয়া আক্তার (১৯)। নিহত কিশোর ফাহিম কাজী মনির হোসেনের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশায় করে হাজীগঞ্জে আসছিলেন। পথে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সবাই গুরুতর আহত হন। এর মধ্যে আহত ফাহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এসব তথ্য জানান আহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একই সময়ে তার ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশা চালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত ফাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad