ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভালো উদাহরণকে রীতিতে পরিণত করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৫ - ০৭:১৮:৩০ পিএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অনেকগুলো আলোকিত উদ্যোগী প্রাণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছে। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে। দেশের মানুষকে এ ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।

শনিবার নগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরেরগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ৭৬ হাজার প্রতিষ্ঠানকে সুব্যবস্থাপনায় আনা একটা বিশাল চ্যালেঞ্জ উল্লেখ করে সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, একটি প্রতিষ্ঠানকে সুগঠিত করতে হলে কয়েকজন সুগঠিত মানুষ লাগে। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটকে এত উজ্জ্বলভাবে উপস্থাপন করার জন্য কয়েকজন নিবেদিত প্রাণ ব্যক্তি নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad