ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৩ টি ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১০:১৭:১১ পিএম

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ও সদর উপজেলার মধ্যবাড়েরার পাড় ও উজান বাড়েরা নামক এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে।

৩ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৯ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব প্রদান করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad