ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মিজানুর রহমান আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন দুদু

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১০:৩০:৩৫ এএম

ডেস্ক নিউজ : সাম্প্রতিক এক আলোচনায় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “যদি রাজনীতি করতে চান, স্বনামে করেন। প্রয়োজনে জামায়াতে যোগ দেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনীতি চালিয়ে যাওয়া উচিত নয়।”

এর আগে এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, “ইসলামের আলোকে দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে।”

এ প্রসঙ্গে বিএনপি নেতা দুদু বলেন, “বিএনপি বার বার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু, যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি।”

তিনি দাবি করেন, বিএনপি সবসময় গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য কাজ করেছে।

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন, তারা শয়তানের শয়তান।”

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৩০

▎সর্বশেষ

ad