ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কিমের ‘কাছের বন্ধু’ পুতিন

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ - ০৭:২৩:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।  মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ায় দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে।

রাশিয়াকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে চিঠিতে উত্তর কোরিয়ার প্রধান কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। এ চিঠিতে রাশিয়ার জনগণ ও সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন কিম। ইউক্রেন সম্প্রতি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনা সদস্যদের মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্ত্রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ মেনেও নেননি, অস্বীকারও করেননি কিম।

অভিযোগ মতে, উত্তর কোরিয়ার অন্তত এক হাজার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন। তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে।

রয়টার্স, এপি, এএফপি

 

 

কিউটিভি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad