ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জর্জিনাকে স্ত্রী বলে সম্বোধন করলেন রোনালদো

Ayesha Siddika | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ - ০৮:০৩:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : পুরস্কার নিতে দুবাইয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন রোনালদো। মঞ্চে গিয়ে আল নাসর তারকা বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য দারুণ সন্তুষ্টির। এখানে আমার বড় ছেলে আছে। স্ত্রীও উপস্থিত। খেলা চালিয়ে যাওয়ার জন্য সে আমাকে সব সময় প্রেরণা দিয়ে থাকে।’

শুধু এবার নয়, অতীতে আরও বেশ কয়েক বার জর্জিনাকে রোনালদো স্ত্রী বলে সম্বোধন করেছেন। গত আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর এক ভিডিওতে রোনালদো জর্জিনাকে স্ত্রী বলে ডাকেন। একই ভিডিওতে দেখা যায়, তাদের আঙুলে বাগদান-আংটি। যদিও তারা বিয়ে করেছেন বলে এমন কিছু এখনও জানা যায়নি।

২০১৬ সালে প্রণয়ে আবদ্ধ হওয়া এই যুগলও সেরকম কোনো নিশ্চয়তাও দেননি। ২০১৬ সালে প্রেমে পড়ার পর রোনালদো-জর্জিনার সংসারে এসেছে দুই সন্তান। তারও আগে পর্তুগিজ তারকা আরও তিন সন্তানের জনক হন। এর মধ্যে বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় তিনি কখনও প্রকাশ করেননি।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad